আরিয়ান লি. এর সফলতা লাভের পেছনে যে ধরনের ডিজাইন মুখ্য ভূমিকা পালন করেছে তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: আরিয়ান লি. এর সফলতা লাভের পেছনে ক্রিয়াগত ডিজাইন 'মুখ্য ভূমিকা পালন করেছে। পণ্যের উপযোগিতা বাড়ানোর জন্য যে ধরনের ডিজাইন করা হয় তাকে ক্রিয়াগত ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মাধ্যমে পণ্যের মান ও কার্যকারিতা বৃদ্ধি পায়। যেমন: মোবাইল কোম্পানিগুলো '4G [গণিত] সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সেবার মান বাড়িয়েছে। উদ্দীপকে আরিয়ান লি. সুপারকিট নামে মশা মারার এরোসেল উৎপাদন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এ পণ্যের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে আরও কার্যকারিতা বাড়িয়ে 'সুপারকিট গোল্ড' নামে বাজারে ছাড়ে। এতে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্রিয়াগত ডিজাইনের মাধ্যমে সফলতা অর্জন করে। কারণ এরূপ ডিজাইনের মাধ্যমে পণ্যের মান ও কার্যকারিতা বৃদ্ধি পায়। অধিকতর সচেতন ক্রেতারা এরূপ পণ্য ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করে এবং মান অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
আরিয়ান লি. এর সফলতা লাভের পেছনে যে ধরনের ডিজাইন মুখ্য ভূমিকা পালন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর