২০১০ সাল পর্যন্ত লিরিল সাবান কোন ডিজাইন অনুসরণ করে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: ২০১০ সাল পর্যন্ত লিরিল সাবান প্যাকেজিং ডিজাইন অনুসরণ করে। পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। এরূপ ডিজাইনের ক্ষেত্রে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন- আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈরি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এতে পরিবর্তিত মোড়কে ক্রেতারা আকৃষ্ট হতে পারে। উদ্দীপকে দেখা যায়, ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত লিরিল সাবান সবুজ মোড়কে বাজারজাত করা হতো। কিন্তু তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হলে লিরিল সাবান শিশু-কিশোরদের জন্য লাল এবং প্রাপ্তবয়স্কদের জন্য হলুদ রঙের মোড়কে বাজারজাত করা হয়। তবে এক্ষেত্রে গুণগত মানের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ শুধু প্যাকিং-এর পরিবর্তন করা হয়। সুতরাং লিরিল সাবান ২০১০ সাল পর্যন্ত প্যাকেজিং ডিজাইন অনুসরণ করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
২০১০ সাল পর্যন্ত লিরিল সাবান কোন ডিজাইন অনুসরণ করে? যুক্তিসহ ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর