'আকর্ষণীয় মোড়কের ব্যবহার প্রতিযোগিতা মোকাবিলায় ভূমিকা রাখবে'- উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: "আকর্ষণীয় মোড়কের ব্যবহার প্রতিযোগিতা মোকাবিলায় ভূমিকা রাখবে"- উক্তিটির সাথে আমি একমত। পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাকে আকৃষ্ট করা। এছাড়া পণ্যের স্থায়িত্ব ও মান রক্ষার জন্য প্যাকিং ডিজাইন করা হয়। উদ্দীপকে 'মিলকো বেকারি' প্রাথমিক পর্যায়ে উৎপাদন ডিজাইন ব্যবহার করে বিস্কুট ও পাউরুটি উৎপাদন করে। ইদানীং প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হওয়ায় আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করার চিন্তা করছে। এখানে দেখা যাচ্ছে, বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক আবরণকে গুরুত্ব দেয় যা প্যাকিং ডিজাইনকে নির্দেশ করে। প্যাকিং ডিজাইনে পণ্যের গুণগত মান বা কাঠামোকে গুরুত্ব না দিয়ে তার আবরণকে গুরুত্ব প্রদান করা হয়। প্যাকিং ডিজাইনের মাধ্যমে। পণ্যের আবরণকে বিভিন্ন রং, ডিজাইন, ছবি দিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়। যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে উৎপাদন ডিজাইন অনুসরণ করে পণ্য উৎপাদন করায় তাদের পণ্যের মান সম্পর্কে ধনাত্মক ধারণা পাওয়া যায়। তাই বর্তমানে প্যাকিং ডিজাইন অনুসরণ করলে তা ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে তুলতে সক্ষম হবে বলে আমি মনে করি। উক্ত ডিজাইনটি প্রতিযোগিতা মোকাবিলা করে বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির প্যাকিং ডিজাইন ব্যবহার করার সিদ্ধান্তটি যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'আকর্ষণীয় মোড়কের ব্যবহার প্রতিযোগিতা মোকাবিলায় ভূমিকা রাখবে'- উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর