দৃশ্যকল্প-১ এ প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে আছে। উদ্যোগ স্তরের পরের স্তর হলো ধারণা উন্নয়ন স্তর। উৎপাদক যদি পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন যে, পণ্যের ডিজাইন করবেন তাহলে এ পর্যায়ে তাকে পণ্য ডিজাইনসংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হবে। ধারণা উন্নয়নের জন্য ভোক্তা জরিপ ও গবেষণা, ক্রেতার রুচি ও আকাঙ্ক্ষা পর্যালোচনা, গবেষণা ও উন্নয়ন বিভাগের পরামর্শ, প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের তৎপরতা, বাজার গবেষণা ইত্যাদির সাহায্য গ্রহণ করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, রূপালি কসমেটিক্স লিমিটেড তাদের উৎপাদন লাইনে নতুন একটি পণ্য যোগ করার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ভোক্তা জরিপ, ক্রেতার রুচি ও পছন্দ যাচাই, বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে যেগুলো পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে সম্পাদন করা হয়। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে আছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর