দৃশ্যকল্প-২ এর প্রতিষ্ঠানটির পারফিউমের বিক্রি বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: নান্দনিক ডিজাইনের কারণে দৃশ্যকল্প-২ এর প্রতিষ্ঠানটির পারফিউমের বিক্রি বৃদ্ধি পেয়েছে। যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়, তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। এ ধরনের ডিজাইনের ক্ষেত্রে পণ্যটি পূর্বে থেকেই বাজারে থাকে এবং দীর্ঘদিন ধরে ক্রেতারা তা ক্রয় করে। পণ্যের সাইজ, সেপ, রং, গন্ধ ইত্যাদির সাথে পরিচিত হতে হতে এক সময় তাদের মধ্যে একঘেয়েমি চলে আসে তাই এগুলো দূর করার জন্য নান্দনিক ডিজাইন করা হয়। এতে পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ে এবং বিক্রিও বাড়ে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ লক্ষণীয়, সোনালী কসমেটিক্স লিমিটেড তাদের উৎপাদিত পারফিউমের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন ফ্লেভারের পারফিউম তৈরি করে। পারফিউমের বোতলের আকৃতিও দেওয়া হয় বাজারের বিদ্যমান বোতলের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। এখানে গুণগত মান ঠিক রেখে পণ্যের স্টাইল, বাহ্যিক ডিজাইন পরিবর্তন করা হয়। অর্থাৎ সোনালী কসমেটিক্স লিমিটেড পণ্যের নান্দনিক ডিজাইন করে। এতে প্রতিষ্ঠানটির পারফিউমের বিক্রয় বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, নান্দনিক ডিজাইন ক্রেতাদের নিকট পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে। অর্থাৎ নান্দনিক ডিজাইনের কারণেই দৃশ্যকল্প-২ এর সোনালী কসমেটিক্স লি.-এর পারফিউমের বিক্রি বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রতিষ্ঠানটির পারফিউমের বিক্রি বৃদ্ধির কারণ বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর