উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ যে ধরনের পণ্য ডিজাইনের কথা ভাবছেন তা কতটুকু যৌক্তিক? মতামত দাও
উত্তর: ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ উৎপাদন ডিজাইনের কথা ভাবছে যা সম্পূর্ণ যৌক্তিক। যে ডিজাইনের মূল লক্ষ্য হলো নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের উপর অধিক গুরুত্বারোপ করা। যেমন- ম্যানুয়েল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করা। উদ্দীপকে ত্রিমাত্রা ফ্যাশন হাউজের পোশাক সারাদেশে সুনাম অর্জন করেছে। ফলে তাদের পোশাকের চাহিদা বেড়েছে। সেকারণে তারা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছে যার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে। উৎপাদনশীলতা উৎপাদন ডিজাইনের অন্তর্ভুক্ত। এতে তাদের উৎপাদন ব্যয় কমে আসবে। পরিশেষে বলা যায়, ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় ত্রিমাত্রা ফ্যাশন হাউজ উৎপাদন ডিজাইনের কথা ভাবছে যা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ যে ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর