'লিরিল সাবান' এর বর্তমান জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: লিরিল সাবানের বর্তমান জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন। নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। যেমন- বিউটি সোপ কোম্পানিগুলো তাদের সাবানের আকার, রং বা গন্ধ পরিবর্তন করে বাজার দখলের চেষ্টা করে। উদ্দীপকের লিরিল সাবান প্রথমে সবুজ মোড়কে বাজারজাত করা হতো। এতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হলে পরবর্তীতে লিরিল সাবান শিশু-কিশোরদের জন্য লাল এবং প্রাপ্তবয়স্কদের জন্য হলুদ রঙের মোড়কে বাজারজাত করা হয়। বর্তমানে লিরিল সাবান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এ জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে লিরিল সাবানের নান্দনিক ডিজাইন। অনেকদিনের পুরাতন ও একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। তাই পণ্যের নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটিকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা হয় যা লিরিল সাবানের ক্ষেত্রে হয়েছে এবং এ ডিজাইনটি ছিল নান্দনিক ডিজাইন। অর্থাৎ লিরিল সাবানের বর্তমান জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'লিরিল সাবান' এর বর্তমান জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন- যুক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর