সালাম ডেইরি নতুনভাবে চকলেট উৎপাদনে কোন ধরনের ডিজাইন করে? ব্যাখ্যা কর।
উত্তর: সালাম ডেইরি নতুনভাবে চকলেট উৎপাদনে প্যাকেজিং ডিজাইন করে। পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। এরূপ ডিজাইনের ক্ষেত্রে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। ছোটদের জন্য তৈরি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এতে পরিবর্তিত মোড়কে ক্রেতারা আকৃষ্ট হতে পারে। উদ্দীপকের সালাম ডেইরি শিশুদের জন্য বাজারে নতুন এক ধরনের চকলেট নিয়ে আসে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর দেখা যায় চকলেটের মান ভালো হলেও শিশুদের আকৃষ্ট করতে পারছে না। তাই চকলেটের গুণাগুণ আগের মতোই রেখে নতুনভাবে বিভিন্ন কার্টুন-এর ছবিসহ রঙিন প্যাকেটে চকলেট বাজারজাত করা হয়। এতে শিশুরা আকৃষ্ট হয়। এখানে লক্ষণীয়, সালাম ডেইরি চকলেটের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করে। এ পরিবর্তিত মোড়কেই শিশুরা চকলেটের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ সালাম ডেইরি এক্ষেত্রে চকলেটের প্যাকেজিং ডিজাইন করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
সালাম ডেইরি নতুনভাবে চকলেট উৎপাদনে কোন ধরনের ডিজাইন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর