সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে কীভাবে কারিগরি দক্ষতা মূল্যায়ন করা যায়?
উত্তর: সামর্থ্য বিশ্লেষণ বলতে বাজারের চাহিদা পূরণ করার জন্য প্রতিষ্ঠানের ক্ষমতা বা কারিগরি দক্ষতা বিশ্লেষণকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠানের সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের কারিগরি দিক সম্পর্কে জানা যায়। আর সামর্থ্য নির্ভর করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও দক্ষ মানবসম্পদের ওপর। যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যত ভালো এবং দক্ষ মানবসম্পদ আছে সে প্রতিষ্ঠান কারিগরি দিক দিয়ে তত শক্তিশালী। কাজেই বলা যায়, সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার শক্তি ও সামর্থ্য, আর্থিক সক্ষমতা, কারিগরি দক্ষতা প্রভৃতি মূল্যায়ন করা যায়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে কীভাবে কারিগরি দক্ষতা মূল্যায়ন করা যায়?
উত্তর