উদ্দীপকে উল্লিখিত হীরকখচিত জড়োয়া সেটটি পণ্য ডিজাইনের কোন পর্যায়ে পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জড়োয়া সেটটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে পড়ে। পণ্য ডিজাইনের যে পর্যায়ে প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বিবেচনা করে স্বল্প আকারে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয় তাকে পরীক্ষামূলক উৎপাদন পর্যায় বলে। পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে এর উৎপাদন যোগ্যতা যাচাই-বাছাই করে ফলাফল সন্তোষজনক হলেই ডিজাইনটি গৃহীত হয়। উদ্দীপকে নব জুয়েলার্স একটি স্বনামধন্য অলংকারের দোকান। তারা ক্রেতা আকর্ষণের কৌশল হিসেবে প্রায়শই অলংকারের নিত্যনতুন ডিজাইন এনে থাকে। বর্তমানে তারা হীরক খচিত বিশেষ ডিজাইনের অলংকার তৈরির সিদ্ধান্ত নেয় ও সেই অনুযায়ী একটি মডেল তৈরি করে। এটি ক্রেতাদেরকে আকৃষ্ট করলেও অধিকমূল্যের কারণে আশানুরূপ অর্ডার পাওয়া যায় না। তারা এই জড়োয়া সেটটির মডেল পরীক্ষামূলকভাবে ডিজাইন করেছিল। এর ফলাফল সন্তোষজনক হয়নি। তাই ডিজাইনটি চূড়ান্ত উৎপাদনে ব্যবহৃত হয়নি। সুতরাং জড়োয়া সেটটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে পড়ে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হীরকখচিত জড়োয়া সেটটি পণ্য ডিজাইনের কোন পর্যায়ে পড়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর