জনাব বদরুলের দুশ্চিন্তা দূরীকরণে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা উচিত বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: জনাব বদরুলের দুশ্চিন্তা দূরীকরণে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। উদ্দীপকে জনাব বদরুল কুলাউড়ার রবির বাজারে 'লিপি ফার্নিচার' নামে একটি শোরুম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে তাদের পণ্য উৎপাদনে ব্যবহারিক ডিজাইন অনুসরণ করে সফলভা অর্জন করে। সম্প্রতি আশেপাশের কয়েকটি প্রতিযোগী প্রতিষ্ঠান ক্রেতাদের বুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে শৈল্পিক ও কারুকার্যময় ফার্নিচার তৈরি ও বিপণন করায় জনাব বদরুলের ফার্নিচারের চাহিদা দিনদিন হ্রাস পাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তার উদ্বিগ্নতা দূর করার জন্য করণীয় হলো প্রতিযোগীদের ন্যায় পণ্যের নান্দনিক ডিজাইন ব্যবহার করা। নান্দনিক ডিজাইন পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। এই ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। নান্দনিক ডিজাইনে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা চালানো হয় যা পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিভিন্ন শৈল্পিক কারুকার্য পছন্দ করে। তাই বলা যায়, প্রতিযোগিতা মোকাবিলা ও বিক্রয় বৃদ্ধির জন্য জনাব বদরুলের করণীয় হলো পণ্য উৎপাদনের ক্ষেত্রে নান্দনিক বা রুচিসম্মত, ডিজাইন প্রয়োগ করা।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
জনাব বদরুলের দুশ্চিন্তা দূরীকরণে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা উচিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর