উদ্দীপকে মিসেস অর্থি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য ডিজাইনকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস অর্থি প্রাথমিক পর্যায়ে নান্দনিক পণ্য ডিজাইনকে গুরুত্ব দিয়েছেন। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। উদ্দীপকে মেঘনা গ্রুপ একটি শপিংমল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। শপিংমলের নকশার জন্য দেশের প্রখ্যাত আর্কিটেক্ট মিসেস অর্থি জাহাজ আকৃতির দৃষ্টিনন্দন নকশা প্রণয়ন করেন। এখানে দেখা যাচ্ছে, উৎপাদনের ক্ষেত্রে তারা বাহ্যিক দিক ডিজাইন করার উপর গুরুত্ব প্রদান করেন এবং উক্ত ডিজাইন করার ক্ষেত্রে দৃষ্টিনন্দন নকশা করেন। যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে মিসেস অর্থি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য ডিজাইনকে গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর