উদ্দীপকে মেঘনা গ্রুপ পণ্য ডিজাইনের যে পর্যায় অনুসরণ করেছে তার প্রয়োজনীয়তা, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মেঘনা গ্রুপ পণ্য ডিজাইনের সামর্থ্য বিশ্লেষণ পর্যায় অনুসরণ করেছে। ধারণাকৃত পণ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উক্ত পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজাইনের ধারণা উন্নয়নের পর প্রতিষ্ঠানের তা উৎপাদনের জন্য শ্রম, ক্ষমতা ও কারিগরি সামর্থ্য আছে কিনা তা বিশ্লেষণ করাকে সামর্থ্য বিশ্লেষণ বলে। সামর্থ্য বিশ্লেষণ পণ্য ডিজাইনের তৃতীয় স্তর। উদ্দীপকে মেঘনা গ্রুপ একটি শপিংমল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। শপিংমলের নকশার জন্য দেশের প্রখ্যাত আর্কিটেক্ট মিসেস অর্থি জাহাজ আকৃতির দৃষ্টিনন্দন নকশা প্রণয়ন করেন। মেঘনা গ্রুপ শপিংমল তৈরির পূর্বে তাদের আর্থিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা মূল্যায়ন করে। যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। প্রতিষ্ঠানটি শপিংমল তৈরির জন্য কারিগরি ও আর্থিক দিক বিবেচনা করে। অর্থাৎ ধারণাকৃত পণ্যটি উৎপাদনের জন্য তাদের পর্যাপ্ত কারিগরি উপাদান ও অর্থ আছে কিনা তা বিশ্লেষণ করে যা পণ্য ডিজাইনের সামর্থ্য বিশ্লেষণ স্তরকে নির্দেশ করে। পণ্য ডিজাইন একটি ধারাবাহিক প্রক্রিয়া। কতকগুলো পর্যায়ে সঠিকভাবে কার্য সম্পাদনের পর একটি পণ্য বাজারে ছাড়া হয়। প্রথমে স্প্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর তার ধারণা উন্নয়ন করা হয়। ধারণা উন্নয়ন হয়ে গেলে উক্ত পণ্যটি প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল সামর্থ্য আছে কিনা তা বিশ্লেষণ করাকেই সামর্থ্য বিশ্লেষণ বলে। এমতাবস্থায় যদি পণ্যটি উৎপাদন করার ক্ষমতা প্রতিষ্ঠানের থাকে তাহলে পরীক্ষামূলক উৎপাদন করা হয়। তবে এর মধ্যে কোনো একটি পর্যায় সঠিকভাবে অনুসরণ না করলে পণ্য ডিজাইন সফল নাও হতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিরও তাদের পণ্য ডিজাইনের সামর্থ্য বিশ্লেষণ পর্যায় অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে মেঘনা গ্রুপ পণ্য ডিজাইনের যে পর্যায় অনুসরণ করেছে তার প্রয়ো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর