উদ্দীপকে উল্লিখিত 'ওসাকা বাংলাদেশ' এর কারিগরি বিভাগ কর্তৃক ডিজাইনকৃত নতুন মডেলের ক্যালকুলেটরটিতে কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ওসাকা বাংলাদেশ' এর কারিগরি বিভাগ কর্তৃক ডিজাইনকৃত নতুন মডেলের ক্যালকুলেটরটিতে ব্যবহারিক ডিজাইন অনুসরণ করা হয়েছে। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে 'ওসাকা বাংলাদেশ একটি ক্যালকুলেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন মডেল ও ডিজাইনের ক্যালকুলেটর উৎপাদন ও বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগ একটি নতুন মডেলের ক্যালকুলেটর ডিজাইন করেছে যা আগের মডেলগুলোর তুলনায় আরও বেশি ফাংশন সমৃদ্ধ ও অধিক স্থায়িত্বসম্পন্ন। উক্ত ডিজাইনটি পণ্যের অন্তর্নিহিত গুণাগুণ বৃদ্ধি করবে। ব্যবহারিক ডিজাইনের মাধ্যমেই পণ্যের অন্তর্নিহিত গুণাবলি বৃদ্ধি করা হয়। সুতরাং বলা যায়, 'ওসাকা বাংলাদেশ' ব্যবহারিক ডিজাইন অনুসরণ করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ওসাকা বাংলাদেশ' এর কারিগরি বিভাগ কর্তৃক ডিজাইনকৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর