'ওসাকা বাংলাদেশ'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত আর্থিক ঝুঁকি এড়াতে যে সিদ্ধান্ত নিয়েছে, পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: যে 'ওসাকা বাংলাদেশ' এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনাকাঙ্খিত আর্থিক ঝুঁকি এড়াতে যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো পণ্যের পরীক্ষামূলক উৎপাদন। চুড়ান্ত উৎপাদনের পূর্বে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য উক্ত উৎপাদন যৌক্তিক ও বাস্তবসম্মত। চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবা চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। উদ্দীপকে 'ওসাকা বাংলাদেশ' একটি ক্যালকুলেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগ একটি নতুন মডেলের ক্যালকুলেটর ডিজাইন করেছে। নতুন মডেলটির উৎপাদন সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রথমে ১০০টি ক্যালকুলেটর উৎপাদন করার সিদ্ধান্ত নিল। কর্তৃপক্ষ মনে করে এতে করে নতুন ডিজাইনকৃত মডেলটির সাথে জড়িত অনাকাঙ্খিত আর্থিক ঝুঁকি হ্রাস পাবে। প্রতিষ্ঠানটির পণ্যের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য স্বল্প পরিসরে পণ্য উৎপাদন পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত। সাধারণত পরীক্ষামূলক উৎপাদন স্তরে নতুন ডিজাইন অনুযায়ী পণ্য স্বল্প পরিমাণে উৎপাদন করে বাজারে সরবরাহ করা হয়। এক্ষেত্রে পণ্যটি যদি ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে এর সুবিধা-অসুবিধা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চূড়ান্ত উৎপাদনে যায়। এক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার পণ্যের জন্য সার্বিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে অনাকাঙ্খিত অপচয় রোধ হয় এবং ঝুঁকি দূর করে। সুতরাং বলা যায় যে, 'ওসাকা বাংলাদেশ' এর চুড়ান্ত উৎপাদনের পূর্বে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য পরীক্ষামূলক উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক ও বাস্তবসম্মত।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'ওসাকা বাংলাদেশ'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত আর্থিক ঝুঁকি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর