"ভোক্তার ক্রয় ক্ষমতা পণ্য ডিজাইনে প্রভাববিস্তার করে" ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করা হলো পণ্যের ডিজাইন। ভোক্তার ক্রয়ক্ষমতা পণ্যের ডিজাইনকে প্রভাবিত করে। পণ্য উৎপাদন করা হয় ভোক্তাদের জন্যই। কিন্তু ডিজাইন করতে গিয়ে পণ্যের মূল্য যদি এত বৃদ্ধি পায় যে, পণ্যটি ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়, তবে তারা ঐ পণ্য আর ক্রয় করবে না। এতে পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই পণ্য ডিজাইনের ক্ষেত্রে ভোক্তার ক্রয়ক্ষমতাকে বিশেষভাবে বিবেচনা করতে হয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"ভোক্তার ক্রয় ক্ষমতা পণ্য ডিজাইনে প্রভাববিস্তার করে" ব্যাখ্যা কর।
উত্তর