"শুধু কাস্টমাইজেশনের কারণে উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে।"- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে- এ বক্তব্যের সাথে আমি একমত। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে। উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে- এই বক্তব্যের সাথে আমি একমত।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"শুধু কাস্টমাইজেশনের কারণে উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর