'বৈশাখী ফ্যাশন হাউজ' কোন ধরনের পণ্য ডিজাইন ব্যবহার করে – ব্যাখ্যা কর।
উত্তর: 'বৈশাখী ফ্যাশন হাউজ' রুচিসম্মত বা নান্দনিক পণ্য ডিজাইন ব্যবহার করে। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। এ ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনে ক্রেতার পছন্দই প্রাধান্য পায়। উদ্দীপকের মিসেস ওয়ালিদা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকার নিউমার্কেটে 'বৈশাখী ফ্যাশন হাউস' প্রতিষ্ঠা করেন। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভোক্তাদের পছন্দ অনুযায়ী কাপড়ের ডিজাইন করে থাকেন। তাঁর ডিজাইনকৃত পোশাক ভোক্তাদের নিকট ব্যাপক জনপ্রিয়। এখানে উল্লেখ্য, প্রতি বছর পহেলা বৈশাখে তিনি পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করে থাকেন। এছাড়া ভোক্তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে পণ্যের ডিজাইন করেন। সুতরাং 'বৈশাখী ফ্যাশন হাউস' রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন ব্যবহার করে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'বৈশাখী ফ্যাশন হাউজ' কোন ধরনের পণ্য ডিজাইন ব্যবহার করে – ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর