'ফাল্গুনী ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ কোনটি বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'ফাল্গুনী ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ হলো তাদের ব্যবহৃত উৎপাদন ডিজাইনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার। যে ডিজাইনে পণ্য বা সেবা উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক, নতুন ও উন্নত কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপ করা। যেমন- কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড ও আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। উদ্দীপকের মিসেস সানজিদা সম্প্রতি 'ফাল্গুনী ফ্যাশন হাউস' নামে একটি শোরুম প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি কম্পিউটার গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করে এবং বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করে। এতে ফাল্গুনী ফ্যাশনের বিক্রয় ব্যাপক বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করে। উৎপাদনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে প্রকাশ করে। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। উৎপাদন ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের মানের উন্নয়ন ঘটে অন্যদিকে তা প্রতিযোগীতা মোকাবেলায়ও সহায়তা করে। এছাড়া বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে মিসেস সানজিদা উৎপাদন ডিজাইন ব্যবহার করার সিদ্ধান্তটি বাস্তবসম্মত ও যথার্থ। যার ফলে উৎপাদন ব্যয় হ্রাস পূর্বক মূনাফা বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের প্রতিযোগীতা মোকাবেলায় সহায়তা করবে। তাই বলা যায়, 'ফাল্গুনী ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ হলো তাদের ব্যবহৃত উৎপাদন ডিজাইনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'ফাল্গুনী ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ কোনটি বলে তুমি মনে কর? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর