উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান কোন কাজটি করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান উৎপাদন নিয়ন্ত্রণের কাজটি করছেন। উৎপাদন পরিকল্পনার সাথে সম্পাদিত কাজের তুলনা করে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সাথে সম্পর্কিত কার্যাবলিকে উৎপাদন নিয়ন্ত্রণ বলে। উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন কাজের ত্রুটি সংশোধন করা হয়। উদ্দীপকে জনাব হাসান 'স্পার্ক' নামক মশার কয়েল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এ মাধ্যমে উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকলেও পণ্যটি আগের মতো কার্যকরী না থাকায় বিক্রয় কমে যায়। এমতাবস্থায় জনাব হাসান কারণ নির্ণয়পূর্বক ত্রুটি সংশোধনের ব্যবস্থা নেন। বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামতের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঐ অনুযায়ী পণ্য উৎপাদন করা এবং কোনো ত্রুটি থাকলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা উৎপাদন নিয়ন্ত্রণের আওতাভুক্ত কার্যাবলি। সুতরাং জনাব হাসান উৎপাদন নিয়ন্ত্রণের কাজটি করছেন।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান কোন কাজটি করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর