উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার যে কাজের সাথে মিল আছে তা কি যথেষ্ট? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ মান নিয়ন্ত্রণের সাথে মিল আছে এবং এ কাজটি যথেষ্ট বলে আমি মনে করি। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের সাথে বর্তমান কাজের কোন অমিল বা ত্রুটি বিচ্যুতি লক্ষ করা গেলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক কাজই হলো মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত। উদ্দীপকের জনাব হাসান একটি মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। হঠাৎ প্রতিষ্ঠানটিতে উৎপাদিত কয়েলের বিক্রয় কমে যাওয়ার প্রেক্ষিতে কারণ অনুসন্ধানে দেখা যায়- গ্রাহকরা অভিযোগ করছেন যে, পণ্যটি অর্থাৎ কয়েল আগের মতো কার্যকরী নয়। অর্থাৎ কয়েলের মান আগের মতো নেই। তাই জনাব হাসান কয়েল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এ কাজটি মান নিয়ন্ত্রণ হিসেবে বিবেচিত। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা হয় যা কেতাসন্তুষ্টি অর্জনে সহায়তা করে। অর্থাৎ এই কাজটি প্রতিষ্ঠানের ক্রেতা ধরে রাখতে বা স্থায়ী ক্রেতা তৈরিতে সাহায্য করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গ্রাহকরা কয়েলের মান নিয়ে যে অভিযোগ করছেন তা নিরসনের লক্ষ্যে মান নিয়ন্ত্রণের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথার্থ এবং যথেষ্ট বলে বিবেচিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর