পণ্য ডিজাইন কি নমনীয় হওয়া আবশ্যক? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করাকে পণ্য ডিজাইন বলে। পণ্যের ডিজাইন ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে। ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদি দ্বারা ক্রেতাদের ক্রয় অভ্যাসের পরিবর্তন হয়। তারা নানান ধরনের এবং নানান ডিজাইনের পণ্য ক্রয় করতে চায়। তাই তাদের এ চাহিদাকে বিবেচনা করেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্যের ডিজাইন করে থাকে। ক্রেতাদের চাহিদা পরিবর্তনশীল। তাই পরিবর্তিত চাহিদার ওপর ভিত্তি করে পণ্য ডিজাইন করতে হয় বিধায় পণ্য ডিজাইন নমনীয় হওয়া আবশ্যক।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্য ডিজাইন কি নমনীয় হওয়া আবশ্যক? ব্যাখ্যা কর।
উত্তর