"মিসেস সালেহার উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত"- তুমি কি একমত? পণ্য ডিজাইনের ধরন বিবেচনায় ব্যাখ্যা কর।
উত্তর: "মিসেস সালেহার উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত"-উক্তিটির সাথে আমি একমত। তিনি উৎপাদন ডিজাইন অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে। উদ্দীপকে মিসেস সালেহা একটি ফ্যাশন হাউজ পরিচালনা করেন। প্রাথমিক পর্যায়ে তিনি নান্দনিক ডিজাইন ব্যবহার করে ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি বিক্রয় বৃদ্ধির প্রয়াস চালান। বর্তমানে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করার কথা ভাবছেন। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। উদ্দীপকেও মিসেস সালেহা উৎপাদন ডিজাইন ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্তের ফলে উৎপাদনে ব্যয় হ্রাস পাবে এবং বিক্রয় বৃদ্ধির মাধ্যমে তিনি সফলতা অর্জন করতে পরেবেন। তাই বলা যায়, মিসেস সালেহার উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"মিসেস সালেহার উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত"- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর