পণ্য ডিজাইনের তৃতীয় স্তরটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য ডিজাইনের তৃতীয় স্তরটি হলো সামর্থ্য বিশ্লেষণ। পণ্য ডিজাইনের ধারণা উন্নয়নের পর প্রতিষ্ঠানের তা উৎপাদনের জন্য শ্রম, ক্ষমতা ও কারিগরি সামর্থ্য আছে কিনা তা বিশ্লেষণ করাকে সামর্থ্য বিশ্লেষণ বলে। পণ্য ডিজাইনের স্তর পাঁচটি: উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন ও চূড়ান্ত উৎপাদন। পণ্য ডিজাইন একটি ধারাবাহিক প্রক্রিয়া। কতকগুলো পর্যায়ে সঠিকভাবে কার্য সম্পাদনের পর একটি পণ্য বাজারে ছাড়া হয়। প্রথমে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর তার ধারণা উন্নয়ন করা হয়। ধারণা উন্নয়ন হয়ে গেলে উক্ত পণ্যটি প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল সামর্থ্য আছে কিনা তা বিশ্লেষণ করাকেই সামর্থ্য বিশ্লেষণ বলে। উদ্দীপকের চিত্রে ধারণা উন্নয়নের পর সামর্থ্য বিশ্লেষণ পর্যায়টি বসবে। এরপর প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে পণ্য উৎপাদন করে তা চূড়ান্ত উৎপাদন করবে। তাই বলা যায়, পণ্য ডিজাইনের তৃতীয় স্তরটি সামর্থ্য বিশ্লেষণ পর্যায়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্য ডিজাইনের তৃতীয় স্তরটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর