পণ্য ডিজাইনের চতুর্থ স্তরটি যেকোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: পণ্য ডিজাইনের চতুর্থ স্তরটি হলো পরীক্ষামূলক উৎপাদন। উক্ত স্তরটি যেকোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবা চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। উদ্দীপকে পণ্য ডিজাইন স্তরের চিত্র প্রদান করা হয়েছে। উক্ত স্তরের চতুর্থ স্তর হলো পরীক্ষামূলক উৎপাদন। উক্ত স্তরে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে বাজার যাচাই করা হয়। তাছাড়া প্রতিযোগী পণ্যের সাথে প্রতিযোগিতার বাজারে টিকতে পারবে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এ সকল বাধা পার করতে পারলেই পণ্যটি চূড়ান্তভাবে বাজারে ছাড়া হয়। তাই এ স্তরে উৎপাদককে অনেক গুরুত্ব সহকারে তার কার্যক্রম চালাতে হয়। সাধারণত পরীক্ষামূলক উৎপাদন স্তরে নতুন ডিজাইন অনুযায়ী পণ্য স্বল্প পরিমাণে উৎপাদন করে বাজারে সরবরাহ করা হয়। এক্ষেত্রে পণ্যটি যদি ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে এর সুবিধা-অসুবিধা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চূড়ান্ত উৎপাদনে যায়। এক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার পণ্যের জন্য সার্বিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া পরীক্ষামূলক উৎপাদনের পরে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত চিত্রের চতুর্থ স্তর তথা পরীক্ষামূলক উৎপাদনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্য ডিজাইনের চতুর্থ স্তরটি যেকোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য গুর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর