রায়া ও যায়ার পণ্যের মধ্যে কোন ডিজাইনটি তুমি উত্তম মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: রায়া ও যায়ার পণ্যের মধ্যে যায়ার ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনটিকে আমি উত্তম মনে করি। যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। উদ্দীপকে রায়া এবং যায়া ইলেকট্রনিক্স দুটি প্রতিষ্ঠানই LED টিভি উৎপাদন ও বিপণন করে। রায়া ইলেকট্রনিক্স তাদের পণ্যটিকে ভোক্তার নিকট আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেয়। এ প্রতিষ্ঠানটি ভোক্তাদের কোনো প্রকার বিক্রয়োত্তর সেবা প্রদান করে না। প্রতিষ্ঠানটি পণ্যের নান্দনিক ডিজাইন করে। অন্যদিকে যায়া ইলেকট্রনিক্স পণ্যের উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ভোক্তাদের পণ্যের গ্যারান্টি দিয়ে থাকে। অর্থাৎ যায়া ইলেকট্রনিক্স পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন। এখানে লক্ষণীয়, রায়া ইলেকট্রনিক্স পণ্যের বাহ্যিক সৌন্দর্য ঠিক রাখলেও এদের পণ্যের উপযোগিতা কম। অন্যদিক যায়া ইলেকট্রনিক্স এর পণ্যের উপযোগিতা বেশি। পণ্যের বাহ্যিক চাকচিক্য থাকলে অভাব পূরণের ক্ষমতা বা কার্যকারিতা কম থাকলে ভোক্তারা সাময়িক সময়ের জন্য আকৃষ্ট হলেও তা স্থায়ী হয় না। কিন্তু পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা সর্বোচ্চ হলে বাহ্যিক রূপ বা চাকচিক্য কম থাকলেও ভোক্তারা দীর্ঘমেয়াদে উক্ত পণ্য ক্রয়ে আগ্রহী হয়। সুতরাং বলা যায়, রায়া ইলেকট্রনিক্স-এর রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনের তুলনায় যায়া ইলেকট্রনিক্স-এর ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনটিকে আমি উত্তম বলে মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
রায়া ও যায়ার পণ্যের মধ্যে কোন ডিজাইনটি তুমি উত্তম মনে কর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর