"পণ্যের ডিজাইন ভোক্তাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে”- ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার, রং, ওজন, প্যাকেজসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। সাধারণত পণ্য ডিজাইন ক্রেতাদের চাহিদা বিবেচনা করে করা হয়। ক্রেতাদের চাহিদা, রুচিবোধ, মূল্যবোধ ইত্যাদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্য ডিজাইন করা হয়। আকর্ষণীয় আকারে পণ্য ডিজাইন করতে পারলে তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। তাছাড়া ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে বলে ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে পণ্য ডিজাইন অধিক গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"পণ্যের ডিজাইন ভোক্তাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে”- ব্যাখ্যা কর।
উত্তর