উদ্দীপকে 'ইজি ফ্যাশন লিমিটেড' এর পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ইজি ফ্যাশন লিমিটেড' পণ্য ডিজাইনের ক্ষেত্রে উৎপাদন ডিজাইন ব্যবহার করে। তবে সৌখিন পণ্যের ক্ষেত্রে নান্দনিক ডিজাইন অধিক কার্যকর বলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। কোন পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। যা উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে পণ্যের গুণগত মান ও বৃদ্ধি ঘটায়। উদ্দীপকে উদ্দীপকে 'ইজি ফ্যাশন লিমিটেড' আধুনিক উন্নত কম্পিউটার ভিত্তিক নতুন প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে মেয়েদের পোশাক তৈরি করে বাজারজাতকরণ করে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, অপচয়ও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু তারা ক্রেতাদের 'আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। আমরা জানি পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি বা কলাকৌশল ব্যবহার করলে তা উৎপাদন ডিজাইন হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানটি যে ধরনের পণ্য বিক্রয় করে তা হলো সৌখিন পণ্য। এ ধরনের পণ্যের ক্ষেত্রে নান্দনিক ডিজাইন অত্যাবশ্যক। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। কিন্তু শুধু পণ্যের গুণাগুণ বৃদ্ধি করাই পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য না। ডিজাইন এমন হওয়া উচিত যেন তা কার্যকারিতা বৃদ্ধির সাথে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে ফ্যাশন জাতীয় পণ্যের ক্ষেত্রে আকর্ষণীয় বিষয়টি অধিক প্রয়োজন। তাই উদ্দীপকের প্রতিষ্ঠনটি শুধু উৎপাদন ডিজাইন ব্যবহার করায় তাদের অপচয় হ্রাসসহ উৎপাদনশীলতা বাড়ছে, তবে গ্রাহক আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এমতাবস্থায় তাদের দরকার উৎপাদন ডিজাইনের পাশাপাশি নান্দনিক ডিজাইন ব্যবহার করা।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে 'ইজি ফ্যাশন লিমিটেড' এর পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর