কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে জনাব কবির পুনরায় বিক্রি বাড়াতে পারবেন? তোমার মতামত দাও।
উত্তর: পণ্যের মান উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করলে জনাব কবির পুনরায় বিক্রি বাড়াতে পারবেন। মানসম্মত পণ্য উৎপাদন করা হলে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যায় এবং প্রতিনিয়ত ক্রেতার সংখ্যা বাড়তে থাকে এবং একসময় স্থায়ী ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পায়। এতে বিক্রয়ের ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। আর যেকোনো প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। এক্ষেত্রে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে বা পণ্যের মান উন্নতিকরণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব হয়। উদ্দীপকের জনাব কবির প্রসাধনী সামগ্রী উৎপাদন করেন। তিনি পণ্যের প্যাকেজিং ডিজাইন করেন। ফলে ব্যবসায়ে বেশ সফলতাও পান। কিন্তু কয়েক বছর পর লক্ষ করেন যে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। প্রতিযোগীদের তুলনায় পণ্যের গুণগত মানও খারাপ। তিনি বিক্রির পরিমাণ বৃদ্ধি নিয়ে চিন্তিত। এমতাবস্থায় তিনি পণ্যের মান উন্নীতকরণের মাধ্যমে পুনরায় বিক্রয় বাড়াতে পারেন। পরিশেষে বলা যায়, জনাব কবির প্যাকেজিং ডিজাইন-এর পাশাপাশি প্রসাধনী সামগ্রীর মান উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করলে পুনরায় বিক্রি বাড়াতে পারবেন।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে জনাব কবির পুনরায় বিক্রি বাড়াতে পারবেন?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর