'বাংলা বিস্কুট' কোম্পানি পণ্য ডিজাইনের যে স্তরে আছে আকর্ষণীয় মোড়ক নির্বাচনে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: 'বাংলা বিস্কুট' কোম্পানি পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে আছে। আকর্ষণীয় মোড়ক নির্বাচনে তার ভূমিকা অত্যধিক। পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক তার ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে 'বাংলা বিস্কুট' কোম্পানির বিক্রি বাড়ানোর লক্ষ্যে বিস্কুটে প্যাকিং ডিজাইনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্যাকেটটি কেমন হবে তা নির্ধারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির একদল কর্মী ভোক্তা জরিপ ও গবেষণাসহ অন্যান্য প্রতিযোগী বিস্কুট উৎপাদনকারী কোম্পানির প্যাকেট বিশ্লেষণ প্রভৃতি কাজ করে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে, তাদের বর্তমানের কাজটি ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তারা বিভিন্ন মাধ্যমে ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করার চেষ্টা করছেন। যা পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। একটি উত্তম পণ্য ডিজাইনের জন্য কতকগুলো পর্যায় বা স্তর অতিক্রম করতে হয়। এ সকল পর্যায়ের মধ্যে ধারণা উন্নয়নটি ভোক্তাকেন্দ্রিক। পণ্যের উদ্যোগ গ্রহণের পর পণ্যটি কেমন হবে তা ভোক্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। উদ্দীপকেও বাংলা বিস্কুট তাদের পণ্য ডিজাইন করার জন্য ভোক্তাদের জরিপ ও বিভিন্ন প্রতিযোগীর তথ্য সংগ্রহ করছেন যা পণ্যের চূড়ান্ত ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'বাংলা বিস্কুট' কোম্পানি পণ্য ডিজাইনের যে স্তরে আছে আকর্ষণীয় মোড়ক ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর