পণ্য ডিজাইনের কোন স্তরের যথাযথ অনুসরণ না করার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফল হয়নি বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তর যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি সফল হয়নি বলে আমি মনে করি। উৎপাদক যদি পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন যে, পণ্যের ডিজাইন করবেন তাহলে এ পর্যায়ে তাকে পণ্য ডিজাইনসংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হবে। এজন্য ভোক্তা জরিপ, ক্রেতার রুচি ও আকাঙ্ক্ষা পর্যালোচনা, গবেষণা ও উন্নয়ন বিভাগের পরামর্শ, প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের তৎপরতা ইত্যাদির সাহায্য গ্রহণ করতে হয়। উদ্দীপকে এমরান রাইসমিল বহুদিন ধরে ধান-চালের ব্যবসায় করে আসছে। প্রতিষ্ঠানটির পণ্য মানসম্মত হওয়ায় ভালোই চলছিল। সম্প্রতি তারা আটা-ময়দা ও সুজি উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে কিন্তু প্রতিযোগীদের তুলনায় তাদের পণ্য নিম্নমানের হওয়ায় বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি। কেননা তাদের উৎপাদিত পণ্যটি প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের তুলনায় নিম্নমানের হওয়ায় ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তারা যদি পণ্য উৎপাদনের পূর্বে প্রতিযোগী বাজার গবেষণা করত তাহলে তাদেরকে আজ এ অবস্থায় পড়তে হতো না। পরিশেষে বলা যায়, পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তর যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি সফল হয়নি বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্য ডিজাইনের কোন স্তরের যথাযথ অনুসরণ না করার কারণে উদ্দীপকের প্রতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর