উল্লিখিত উদ্দীপকে জনাব নাসিমের ব্যবসায়িক কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে জনাব নাসিমের ব্যবসায়িক কার্যক্রম উৎপাদনের কৃষি খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে তাকে কৃষিখাত বলে। কৃষিখাত হলো উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.২০ শতাংশ ছিল। আবাদি জমি চাষ, ফসল উৎপাদন, বিভিন্ন পশুপাখির খামার ইত্যাদি কৃষিখাতের অন্তর্গত। উদ্দীপকে জনাব নাসিম তার ফার্মে উন্নত জাতের গবাদিপশু পালন করেন। ফার্মে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নত হওয়ায় তা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পায়। এখানে দেখা যাচ্ছে, তার কর্মকান্ডের মূলে রয়েছে গবাদিপশু পালন করা। উক্ত পশুপালন কৃষিখাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব নাসিমের ব্যবসায়িক কার্যক্রম উৎপাদনের কোন খাত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর