মি. আনছারের ব্যবসায়ের কলেবর বাড়ার পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: মি. আনছারের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে খাবারের মান ব্যবস্থাপনা এবং ব্যবসায়ের শহুরে অবস্থানকে আমি যথোপযুক্ত বলে মনে করি। মান ব্যবস্থাপনা বলতে পণ্যের মান নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশলসমূহকে বোঝায়। আর ব্যবসায়ের শহুরে অবস্থান বলতে শহরে বা বাণিজ্যিক এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করাকে বোঝায়। মি. আনছারের একটি খাবার হোটেলটি রাজশাহী শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে প্রায় ৮ জন কর্মী কাজ করে। হোটেলের খাবারের মান ভালো হওয়ায় এবং অবস্থানগত কারণে গ্রাহক সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে তার ব্যবসায়ের এ কলেবর বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে পণ্যমান ভালো হওয়া এবং অবস্থানগত সুবিধা। উৎকৃষ্ট মানের পণ্য সবসময়ই ক্রেতাদের আকৃষ্ট করে। এ কারণেই মি. আনছার তার হোটেলের খাবারের মানের ব্যাপারে আপোষ করেননি। তাই তার হোটেলের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। তাছাড়া উপযুক্ত স্থানে ব্যবসায় স্থাপন করাও হোটেলের খাবারের বিক্রয় বৃদ্ধির অন্যতম কারণ। কেননা শহরে লোকজনের আনা-গোনা বেশি থাকে। তাই শহরের কেন্দ্রবিন্দুতেই তার হোটেলটি থাকায় ভোক্তার সংখ্যাও বেশি হয়। সুতরাং, মান ব্যবস্থাপনা ও স্থানগত সুবিধার কারণেই তার ব্যবসায়ের কলেবর বৃদ্ধি পাচ্ছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
মি. আনছারের ব্যবসায়ের কলেবর বাড়ার পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর