উদ্দীপকে জনাব নাসিমের সাফল্যের কারণ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: আমার মতে উদ্দীপকে জনাব নাসিমের সাফল্যের কারণ হলো স্থানগত উপযোগ সৃষ্টি। কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। উদ্দীপকে জনাব নাসিম তার ফার্মে উন্নত জাতের গবাদিপশু পালন করেন। ফার্মে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নত হওয়ায় তা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ শুরু করেন। এখানে জনাব নাসিমের ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের জনাব নাসিম একইভাবে তাদের উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য বিভিন্ন স্থানে স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টি করেন। ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করার মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাসিমের সাফল্যের কারণ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর