উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো জনাব আরমানের সাংগঠনিক দক্ষতা তথা উৎপাদনের সংগঠন উপাদান। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে থাকে। উদ্দীপকে জনাব আরমান হোসেনের গ্রামের বাড়িতে মৎস্যচাষ করার পরিকল্পনা করেন। এজন্য তিনি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছচাষের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তার আর্থিক সংগতি না থাকায় স্থানীয় 'আলোর পথ' এনজিও থেকে ৩,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। সহযোগিতা করার জন্য ৫ জন কর্মী নিয়োগ দিয়েছেন। তিনি উৎপাদিত মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি না করে নিজস্ব পরিবহনযোগে ঢাকার পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আরমান উৎপাদনের সকল উপাদানের সমন্বয় করেছেন। তিনি প্রথমে ঋণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করেন। মাছচাষের জন্য ভূমির ব্যবহার করেন আবার শ্রমিক নিয়োগ দিয়ে সকল কাজ তত্ত্বাবধানও করেন। তার এ সকল কর্মকান্ড উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সংগঠন কাঠামো অপরিহার্য। কারণ একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। ফলে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত হয় এবং উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। উদ্দীপকেও জনাব আরমানের তথা সংগঠন উপকরণের প্রভাবেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর