জনাব আজিমের কাঙ্ক্ষিত মুনাফা লাভের উদ্দেশ্যে গৃহীত উদ্যোগ কতটা যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আজিম পণ্য সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেন। কাঙ্ক্ষিত মুনাফা লাভের উদ্দেশ্যে তার গৃহীত উদ্যোগ খুবই যৌক্তিক। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্যসময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হলেও তা সারাবছর ভোগ করা সম্ভব হয়। উদ্দীপকে জনাব আজিম একজন ডাল ব্যবসায়ী। তিনি ডালের উৎপাদন মৌসুমে ৩,০০০ টাকা মণ দরে ৫০০ মণ ডাল ক্রয় করেন। পরবর্তীতে ক্রীত ডাল পুনরায় বাজারে বিক্রয় করতে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু যে দামে তিনি ডাল ক্রয় করেছেন তার চেয়ে কম দামে বাজারে ডাল বিক্রয় করতে হচ্ছে। সে কারণে তিনি ডাল সংরক্ষণ করার কথা ভাবছেন। উক্ত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে তিনি ডালের সময়গত উপযোগ সৃষ্টি করবেন; যা পরবর্তীতে অধিক দামে বিক্রয় করে মুনাফা অর্জনে সক্ষম হবেন। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। এতে করে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যায়। তাই উদ্দীপকে জনাব আজিমের পণ্যকে সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব আজিমের কাঙ্ক্ষিত মুনাফা লাভের উদ্দেশ্যে গৃহীত উদ্যোগ কতটা যৌক্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর