'উৎপাদনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হয়' ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। একটি প্রতিষ্ঠানের উৎপাদন নির্ভর করে তার উৎপাদনশীলতার দক্ষতার ওপর। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত দক্ষতার সাথে কাজ করবে উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পাবে। উৎপাদনের উপকরণ সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি করা পর্যন্ত উৎপাদনের কার্য সম্পাদনে প্রচুর পরিমাণ শ্রমের প্রয়োজন হয়। এভাবে উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাছাড়া দক্ষ উৎপাদন আমাদের মানসম্পন্ন পণ্য বা সেবা প্রদান করে সকল চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানোন্নয়ন করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
'উৎপাদনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হয়' ব্যাখ্যা কর।
উত্তর