উদ্দীপকে জনাব অলোক ঘোষের কাজের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব অলোক ঘোষের কাজের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি। উদ্দীপকে জনাব অলোক ঘোষ যশোরের 'শোভা মিষ্টান্ন ভান্ডার' নামে দোকান প্রতিষ্ঠা করেন। এখানে তিনি বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করেন। দীর্ঘদিনের সুনামের কারণে তার দোকানের মিষ্টির প্রচুর চাহিদা রয়েছে। এখানে দেখা যাচ্ছে, জনাব অলোক ঘোষ মিষ্টি তৈরি করেন; যা একটি রূপান্তর প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়ায় তিনি বিভিন্ন উপকরণের সমন্বয়ে তার রূপ পরিবর্তন করে মিষ্টি উৎপাদন করেন। উক্ত রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব অলোক ঘোষ প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে জনাব অলোক ঘোষের কাজের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর