জনার আরব আলী পেঁয়াজ ও রসুন সংগ্রহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরব আলী পেঁয়াজ ও রসুন সংগ্রহের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আরব আলী ফরিদপুর ও পাবনা অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করেন অর্থাৎ সরবরাহকারীর কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণ করেন। উক্ত কাজের মাধ্যমে তিনি স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। পরবর্তীতে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহের মাধ্যম তিনি স্থানগত উপযোগও সৃষ্টি করেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনার আরব আলী পেঁয়াজ ও রসুন সংগ্রহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর