উদ্দীপকের জনাব রফিকের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রফিকের প্রাথমিক পর্যায়ের কাজটির মাধ্যমে তিনি রূপগত উপযোগ সৃষ্টি করেন। কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এর মাধ্যমে একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়।উদাহরণস্বরূপ বলা যায়, কাঠকে চেড়াই করে আসবাবপত্র তৈরি করা হয়। এক্ষেত্রে কাঠের রুপের পরিবর্তন ঘটেছে। এটাই রূপগত উপযোগ। উদ্দীপকে দেখা যায়, জনাব রফিক ঢাকার একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি চট্টগ্রামে উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন।তার ফার্নিচারের গুনগত মান এবং ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায় সুনাম অর্জন করেছেন। তিনি চট্টগ্রামে উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন যা রূপগত উপযোগ সৃষ্টি কর। বর্তমান যুগে প্রস্তুত , নির্মাণ, নিষ্কাশন সহ সব ধরনের শিল্প প্রতিষ্ঠান রূপগত উপযোগের মাধ্যমে নিত্যনতুন পণ্য সামগ্রি ক্রেতার কাছে হাজির করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও তাই করেছেন। তাই বলা যায় , উদ্দীপকে জনাব রফিকের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের জনাব রফিকের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর