স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ! স্থানগত উপযোগ সৃষ্টির কারণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ। কোন পন্যসামগ্রীকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করলে যে নতুন উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। স্থানগত উপযোগের মাধ্যমে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো হয়। উদ্দীপকে জনাব রফিক ঢাকার একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি চট্টগ্রামে উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন।তার ফার্নিচারের গুনগত মান এবং ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে ব্যবসায়ের সুনাম অর্জন করেছেন। বর্তমানে তার ফার্নিচার দেশের বিভিন্ন স্থানে ভোক্তার কাছে সরবরাহ করা হয়েছে। ফলে তিনি ব্যবসায়ীকভাবে লাভবান হচ্ছেন। তিনি এক স্থান থেকে অন্য স্থানে পন্যদ্রব্য স্থানান্তর করে থাকেন। যার ফলে ক্রেতারা খুব সহজেই তার পণ্য সামগ্রী হাতে পেতে পারে। আর এটি সম্ভব হয়েছে তার স্থানগত উপযোগ সৃষ্টির কারণে। ক্রেতাদের নিকটে পণ্য থাকার কারণে ক্রেতারা পণ্য সামগ্রীটি ক্রয় করতে পারছেন। ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি হচ্ছে, এবং প্রতিষ্ঠানটি খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারছে। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে অতিরিক্ত যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে।যে স্থানে পন্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদার সৃষ্টি হয় না। এক্ষেত্রে স্থানগত উপযোগের মাধ্যমে কোন ব্যবসায় চাহিদা সম্পন্ন স্থানে পন্য নিয়ে গিয়ে যে উপযোগ সৃষ্টি করে তাই হলো স্থানগত উপযোগ । উদ্দীপকের ব্যবসায়ীটিও এ কাজ করার ফলে তার ব্যবসায়ীটি সফলতা অর্জন করতে পেরেছে। তাই বলা যায়, স্থানগত উপযোগ সৃষ্টির কারণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ- উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর