জনাব ফিরোজের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ফিরোজের প্রাথমিক কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব ফিরোজ রাজশাহী থেকে আম এনে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করেন। জনাব ফিরোজ পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করছেন। যার মাধ্যমে তিনি এক জায়গার উৎপাদিত পণ্য অন্য জায়গার ভোক্তাদের ব্যবহারের জন্য পণ্যের উপযোগ বৃদ্ধি করছেন। একই ধরনের পণ্য সকল জায়গায় উৎপাদিত হয় না। তাই পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সুতরাং জনাব ফিরোজ স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব ফিরোজের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর