'সত্ত্বগত উপযোগ সৃষ্টিই জনাব শামীমের অধিক মুনাফা লাভের মূল কারণ'- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: 'স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব শামীমের বেশি মুনাফা লাভের মূল কারণ'- উক্তিটি যথার্থ। পণ্য বা সেবার মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হলে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। কেনাবেচার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। এ উপযোগের ফলে পণ্যের ওপর ক্রেতার অধিকার প্রতিষ্ঠিত হয়। জনাব শামীম একজন আলু ব্যবসায়ী। তিনি কম দামে আলু কিনে নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে দাম বাড়লে নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওয়ান বাজারে এনে বিক্রি করেন। এতে তিনি বেশি লাভ করতে পারেন। জনাব শামীম প্রথমে কৃষকদের কাছ থেকে আলু কিনেছেন। এতে আলু মালিকানা কৃষকদের কাছ থেকে জনাব শামীমের কাছে হস্তান্তরিত হয়েছে। পরে তিনি এসব আলু কারওয়ান বাজারে বিক্রি করেন। এতে যারা তার কাছ থেকে আলু কেনে, মালিকানা তাদের কাছে হস্তান্তরিত হয়। অন্যদিকে, জনাব শামীমের কাছ থেকে মালিকানা চলে যায়। বিনিময়ে তিনি অর্থ নেন এবং মুনাফা লাভ করেন। তাই বলা যায়, স্বত্বগত উপযোগ সৃষ্টিই তার বেশি মুনাফা লাভের মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
'সত্ত্বগত উপযোগ সৃষ্টিই জনাব শামীমের অধিক মুনাফা লাভের মূল কারণ'- উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর