সংকট নিরসনে মোহনলাল ঘোষ গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: সংকট নিরসনে শ্রী জীবন ঘোষের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। কারণ তিনি স্থানগত উপযোগ সৃষ্টির পদক্ষেপ নিয়েছেন। একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। এক্ষেত্রে পণ্যের আকার-আকৃতির তেমন কোনো পরিবর্তন হয় না। উৎপাদিত এবং মানুষের ব্যবহার উপযোগী পণ্য একস্থান হতে অন্যস্থানে পরিবহনের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের মিষ্টি ব্যবসায়ী শ্রী জীবন ঘোষের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অপর একজন মিষ্টি ব্যবসায়ী নিজামের সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রীত থেকে যায়। এ সমস্যা নিরসনের জন্য তিনি তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্র্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ তিনি স্থানগত উপযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন। সাধারণত পণ্য উৎপাদনের স্থানে তার ক্রেতা বা ভোক্তারা অবস্থান করে না। তারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এরূপ অবস্থায় ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য পৌঁছানোর মাধ্যমে নতুন চাহিদার সৃষ্টি করা হয়। এভাবে নতুন স্থানে পণ্যের চাহিদা সৃষ্টি করার মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, যা শ্রী জীবন ঘোষ করেছেন। সুতরাং সংকট নিরসনে শ্রী জীবন ঘোষ স্থানগত উপযোগ সৃষ্টির যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা যৌক্তিক। কারণ এতে ক্রেতাদের নিকট পণ্যের নতুন চাহিদা সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
সংকট নিরসনে মোহনলাল ঘোষ গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর