উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের' কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত কোনো ধরনের দৃশ্যমান পণ্যসামগ্রী উৎপাদন না করে এমন কিছু সুবিধা রা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবনকে আরও উন্নত, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ, আরামদায়ক ও বৈচিত্র্যময় করে তোলে তাকে সেবাখাত বলে। সেবা একটি অদৃশ্য বিষয় যার মালিকানাস্বত্ব হস্তান্তর করা সম্ভব নয়। উদ্দীপকে রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মি. ইমাম চৌধুরী চর-খিদিরপুরে একশত একর পতিত জমিতে একটি বিনোদন পার্ক গড়ে তোলেন। উক্ত পার্কে বিনোদন পিপাসু জনসাধারণ এসে তাদের বিনোদনের অভাব পূরণ করে থাকেন। এখানে মি. ইমাম চৌধুরী এমন একটি বিষয় উৎপাদন করছেন যা দৃশ্যমান নয় কিন্তু তা মানুষের বিনোদনের অভাব পূরণ করতে সক্ষম। এটি মানুষের জীবনকে আরও উন্নত, স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক করে তুলতে সহায়তা করে। সুতরাং মি. ইমাম চৌধুরীর কার্যক্রমটি সেবাখাতের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের' কোন খাতের অন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর