উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। বর্তমান রিশ্বায়নের যুগে সেবা খাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে সম্প্রতি ঝংলাদেশ সরকার রাজশাহীতে একটি আইটি পার্ক স্থাপন করেছে। ইতিমধ্যে স্বল্প পরিসরে পার্কের কাজ শুরু হয়েছে। তারা দেশ-বিদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার, অ্যাপসহ তথ্যপ্রযুক্তিগত বিভিন্ন সেবা তৈরি ও রপ্তানি করবে। প্রতিষ্ঠানগুলো কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন করছে না; বরং আমাদের এমনকিছু সুবিধা প্রদান করছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, তাদের প্রতিষ্ঠানগুলো উৎপাদনের সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের কোন খাতের অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর