উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে জনাব জাবির কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে জনাব জাবির উৎপাদনের সেবাগত উপযোগ সৃষ্টি করেন। সেবা প্রদান করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। সেবা একটি অদৃশ্য বিষয়, যা মানুষ স্পর্শ করতে রা দেখতে পারে না তবে গ্রহণের মাধ্যমে তাদের অভাব পূরণ করতে পারে। উদ্দীপকে জনাব জাবির 'Future Training Center [গণিত] এর কর্ণধার। তিনি এবং তাঁর কর্মীরা তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব জাবির গ্রাহককে এমন সুবিধা প্রদান করছেন যার ফলে গ্রাহকগণ প্রশিক্ষণ নিয়ে তাঁদের শিক্ষা বা জ্ঞানের অভাব পূরণ করতে পারছেন। আবার উক্ত বিষয়টি অদৃশ্য ও অস্পর্শনীয়। তাই বলা যায়, জনাব জাবির প্রাথমিক পর্যায়ে সেবাগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে জনাব জাবির কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর