তুমি কি মনে কর, জনাব জাবিরের সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে? উপযোগের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি, জনার জাবিরের সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। তিনি তার কার্যক্রমের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব জাবির 'Future Training Center [গণিত] এর কর্ণধার। তিনি এবং তাঁর কর্মীরা তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনাব জাবির একটি নতুন বিল্ডিং ক্রয় করেন এবং সেখানে তার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে একটি নতুন বিল্ডিং ক্রয় করেন। উক্ত ক্রয় কাজের মাধ্যমে বিল্ডিং-এর মালিকানা তার নিকট হস্তান্তরিত হয়, যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। দ্রব্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদকের নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পণ্যসামগ্রী পৌঁছার ক্ষেত্রে যেমন স্থানগত, সময়গত, রূপগত বাধা সৃষ্টি হয়, তেমনি স্বত্বগত বাধাও সৃষ্টি হয়। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরজনিত বাধা দূর করে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে জনাব জাবির একটি নতুন বিল্ডিং ক্রয় করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। উক্ত বিল্ডিং ক্রয় করে তিনি অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণের সুযোগ দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবেন, যা তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে। তাই বলা যায়, নতুন বিল্ডিং ক্রয় করে তার প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব জাবিরের সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর