জনাব রাইসুলের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাইসুলের তাঁত কারখানা রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। জনাব রাইসুলের একটি তাঁত কারখানা আছে। সেখানে উন্নত যন্ত্রপাতি ও শ্রমিক ব্যবহার করে তাঁতের পোশাক উৎপাদন করা হয়। তারপর তিনি তা দেশে-বিদেশে নিজস্ব, শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। তাঁতের পোশাক মূলত সুতা থেকে তৈরি করা হয়। রাইসুলের তাঁত কারখানাটি সুতার রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহারযোগ্য পোশাক উৎপাদন করে। এভাবে কোনো কিছুর রূপ বা আকৃতি পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। তাই বলা যায়, জনাব রাইসুলের তাঁত কারখানাটি রূপগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব রাইসুলের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর