দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রাইসুলের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: তাঁতের সামগ্রী উৎপাদন ও তা দেশে-বিদেশে বিক্রির মাধ্যমে জনাব রাইসুল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব হয়। তাছাড়া উৎপাদন ও পণ্য বিক্রির কাজে জড়িত থেকে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। উদ্দীপকে জনাব রাইসুলের একটি তাঁত কারখানায় আছে। এখানে উৎপাদিত পোশাক তিনি দেশে-বিদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। এর মাধ্যমে তিনি মুনাফা অর্জন করছেন। আবার, তার কারখানা ও শো-রুমে অনেক শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। জনাব রাইসুল তাঁত কারখানায় পোশাক উৎপাদনের মাধ্যমে দেশের সম্পদের সঠিক ব্যবহার করছেন। এখানে উৎপাদিত পণ্য আবার বিদেশে বিক্রির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আনছেন। ফলে দেশের জাতীয় আয় বাড়ছে। তাছাড়া তার কারখানায় ১২০ জন শ্রমিক কাজ করে। এসব শ্রমিকের বেকাত্বের অবসান ঘটায় তাদের জীবযাত্রার মান বাড়ছে। ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তাই আমি মনে কুরি, দেশের সম্পদের সঠিক ব্যবহার, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনাব রাইসুল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব রাইসুলের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর